| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   অর্থ-বাণিজ্য
  পায়রা বন্দর এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা।।
  27, June, 2025, 12:05:30:PM

স্টাফ রিপোর্টার 

 

পায়রা বন্দর এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার(২৫ জুন) সকাল ১০ টায় বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

সভায় বন্দরের কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী-অংশীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী। `পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং ভবিষৎ পরিকল্পনা` নিয়ে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুমন হাওলাদার, পরিচালক, (মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্ট), মোঃ মিজানুর রহমান, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, মামুনুর রশিদ, পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও মোঃ হুমায়ুন কবির, আহবায়ক, কলাপাড়া প্রেস ক্লাব।

স্বাগত বক্তব্যে পায়রা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন, পায়রা বন্দর প্রতিষ্ঠার পর থেকে এতদঞ্চলের অর্থনীতি ও জীবন-মানে ইতিবাচক পরিবর্তন হয়েছে।এছাড়া এ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

সুমন হাওলাদার বলেন, পায়রা বন্দর হবে আমদানি-রপ্তানির নতুন হাব। মোঃ মিজানুর রহমান বলেন, পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য একটি আঞ্চলিক সহায়ক কেন্দ্রে পরিনত করা জন্য বাস্তব সম্মত পদক্ষেপ নেওয়া উচিত। মামুনুর রশিদ বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তথা সমগ্র বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পায়রা বন্দর যথেষ্ট ভূমিকা রাখবে। মোঃ হুমায়ুন কবির বলেন, পায়রা পোর্ট দেশের জন্য একটি সক্রিয় অর্থনৈতিক করিডোরে পরিনত হতে যাচ্ছে। এছাড়া বন্দরের অবশিষ্ট কাজ শেষ করে বন্দরকে পূর্ণাঙ্গরূপে সচল করতে সকল সহযোগিতার আশ্বাস দেন। 

সমাপনী বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেন, পায়রা বন্দরের প্র জেটি ও জাহাজ হ্যান্ডলিং-এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদি নির্মাণের প্রায় শেষ পর্যায়ে আছে। টার্মিনাল সংযোগ সড়ক সেতু নির্মাণশেষে আগামী জুলাই ২০২৬ নাগাদ পায়রা বন্দরে প্রথম টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু করার বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।তিনি জানান, পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের অপারেশন শুরুতে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯ টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে এবং এ থেকে সরকার প্রায় ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ খুব দ্রুতই শুরু হবে এবং তিনি আরও বলেন, পায়রা বন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে এখানে শিল্প ক্ষেত্রে বড় বিনিযোগ হয়েছে এবং আরো বহু বিনিয়োগ অপেক্ষমান আছে। এ প্রসঙ্গে তিনি বন্দর সীমায় অবস্থিত দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বন্দরের উপর নির্ভরশীল অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী ইপিজেড, বন্দরের নিজস্ব শিল্পাঞ্চলের কথা তুলে ধরেন। এখানে বিনিয়োগের জন্য একাধিক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, বন্দর পর্ণাঙ্গভাবে সচল হওয়ার পর বন্দর ও বন্দর-নির্ভর যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে সেটা দক্ষিণাঞ্চলের একটি তুলনামূলক অনগ্রসর জনপদকে সমৃদ্ধ করা তথা দেশের অর্থনীতিতে অভতপূর্ব অবদান রাখবে। দেশের বৃহত্তর স্বার্থে বন্দরের অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে সহায়তার জন্য তিনি সকলকে আহবান জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 255        
   আপনার মতামত দিন
     অর্থ-বাণিজ্য
শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স
.............................................................................................
এলপি গ্যাসের সঙ্কট কাটবে কবে, যা জানালে জ্বালানি উপদেষ্টা
.............................................................................................
সখিপুরে মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ বন্ধ ঘোষণা, বেতন না পেয়ে সড়ক অবরোধে শ্রমিক বিক্ষোভ।
.............................................................................................
পায়রা বন্দর এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা।।
.............................................................................................
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা
.............................................................................................
চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা
.............................................................................................
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ
.............................................................................................
প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো নর্দান করপোরেশন
.............................................................................................
ঢাকার নিকুঞ্জে প্রাইম ব্যাংকের সাব-ব্রাঞ্চ চালু
.............................................................................................
প্রাইম ব‌্যাংকের সাথে পেরোল চুক্তি করেছে ঢাকা ক্লাব
.............................................................................................
প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো নিওফারমার্স
.............................................................................................
বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি
.............................................................................................
প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো মিউরা বাংলাদেশ
.............................................................................................
প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ডিস্ট্রিবিউটর অর্থায়ন চুক্তি করলো সিনজেনটা বাংলাদেশ
.............................................................................................
বাংলাদেশের এমএসএমই খাতের সহায়তায় প্রাইম ব্যাংক ও আইএফসি’র মধ্যে ৯০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর
.............................................................................................
প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করেছে রিভ গ্রুপ
.............................................................................................
তারাবো পৌরসভার বাজেট ঘোষণা
.............................................................................................
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সাথে প্রাইম ব্যাংক পিএলসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
.............................................................................................
চট্টগ্রামে প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
.............................................................................................
প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেড
.............................................................................................
দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট
.............................................................................................
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
.............................................................................................
টেকসই অর্থায়নের জন্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার জিতলো প্রাইম ব্যাংক
.............................................................................................
হুয়াওয়ের বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি অনুষ্ঠিত
.............................................................................................
২৯ পণ্যের দাম নির্ধারণ করল সরকার
.............................................................................................
উন্নত পেমেন্ট গেটওয়ে নিশ্চিতে কাজ করবে ইউসিবি-প্রিয়শপ
.............................................................................................
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যাশন ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে পণ্য তৈরিতে জোর হুয়াওয়ের
.............................................................................................
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
.............................................................................................
‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ পেল এনার্জিপ্যাক
.............................................................................................
বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’
.............................................................................................
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন এনার্জিপ্যাক সিইও হুমায়ুন রশিদ
.............................................................................................
ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
.............................................................................................
দেশে সোলার প্রযুক্তি খাতের উন্নয়নে হুয়াওয়ের কর্মশালা
.............................................................................................
বিস্তৃত পরিসরের সমাধান নিয়ে আসার লক্ষ্যে নিডেকের সাথে এনার্জিপ্যাকের সমঝোতা স্মারক স্বাক্ষর
.............................................................................................
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান
.............................................................................................
রূপগঞ্জে খেলাপি ঋণ গ্রহিতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত
.............................................................................................
নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরতে ‘হুয়াওয়ে বাংলাদেশ ফিউশন সোলার সামিট’
.............................................................................................
বাড়তে পাড়ে পেঁয়াজ এর দাম ।
.............................................................................................
সিডস ফর দ্য ফিউচার ২০২৩’ বাংলাদেশ পর্বের ছয় বিজয়ীর নাম ঘোষণা
.............................................................................................
বছরের প্রথমার্ধে ১৫ শতাংশ মুনাফা অর্জন হুয়াওয়ের
.............................................................................................
ঢাকায় অফিস চালু করল ভিসা
.............................................................................................
গ্যালাক্সি জেড ৫ সিরিজের প্রি-অর্ডার শুরু ৬ আগস্ট
.............................................................................................
রূপগঞ্জে হাটাবো বাজারে যমুনা ব্যাংকের১১০ তম উপশাখা উদ্বোধন
.............................................................................................
বাংলাদেশে নতুন ডেটা সেন্টার পণ্য ও সেবা নিয়ে এলো হুয়াওয়ে
.............................................................................................
এনার্জিপ্যাকের “এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩” অর্জন
.............................................................................................
ক্লাউড কম্পিউটিং সম্ভাবনাকে এগিয়ে নিতে আয়োজিত হল হুয়াওয়ে ক্লাউড এসএপি সামিট
.............................................................................................
থমকে দেয়া হচ্ছে ‘ফাইভজি রেডিনেস’ প্রকল্প
.............................................................................................
মেগা প্রকল্পের কাজ হাতিয়ে নিতে কারসাজি ও অনিয়ম, নষ্ট হচ্ছে জনগণের টাকা
.............................................................................................
ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নে ২ কোটি ৯৩ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষনা
.............................................................................................
স্থানীয় পিভি সল্যুশন ইনস্টলারদের জন্য হুয়াওয়ের কর্মশালা আয়োজন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD