ময়মনসিংহে নাতনিকে বাঁচাতে গিয়ে ভিমরুলের কামড়ে নানীরও মৃত্যু
24, September, 2026, 7:48:33:PM
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের ঝাঁকের হামলায় নানী ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নাতনিকে ভিমরুলের আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে নানীও গুরুতরভাবে আক্রান্ত হন। পরে দুজনেরই মৃত্যু হয়। নিহতরা হলেন ওই এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী সুমেরী বেগম (৭০) এবং তার তিন বছর বয়সী নাতনি আদিবা আক্তার। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির আঙিনার কাছেই ভিমরুলের একটি বাসা ছিল। বৃহস্পতিবার সকালে সেই বাসার পাশ দিয়ে ছাগল আনতে যায় শিশু আদিবা। এ সময় হঠাৎ ভিমরুলের একটি বড় দল শিশুটির ওপর আক্রমণ চালায়।