| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   অপরাধ
  ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ
  8, October, 2026, 4:09:47:PM
নিজস্ব প্রতিবেদক।

এক মাস আগে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে থাকতেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে প্রস্তুতিতে থাকা মো. রাকিবুল ইসলাম (১৭)। ফেসবুকের মাধ্যমে পূর্বপরিচিত আবদুল্লাহ আল মামুনের ফোন পেয়ে গত ১৬ সেপ্টেম্বর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে যাওয়ার পর আর ফেরেনি রাকিব। রাকিবের নিখোঁজ হওয়ার ঘটনায় তার বড় ভাই জহুরুল ইসলাম ঢাকায় এসে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্রে আবদুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারীর ডিমলার একটি সুপারিবাগান থেকে কার্টনের ভেতর রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, কয়েক মাস আগে অনলাইনে রাকিবের সঙ্গে মামুনের পরিচয় হয়। মামুন একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করেন। ঢাকায় আসার পর রাকিব একাধিকবার তার বাসায় গিয়েছিল। এভাবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মামুনের বাসায় গেলে রাকিবকে মারধর করা হয় এবং মুক্তিপণের টাকা দিতে চাপ দেওয়া হয়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে রাকিবের ঘাড় মটকে যায় এবং তার মৃত্যু হয়। পরে মরদেহ কার্টনে ভরে নীলফামারীর ডিমলায় নিয়ে একটি সুপারিবাগানের মাটিতে পুঁতে রাখেন মামুন। এর আগে রাকিবের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। টাকা না দিলে রাকিবকে হত্যার হুমকিও দেওয়া হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে মোট চার লাখ টাকা পাঠালেও তাকে আর ফিরে পাননি। বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ক্রাইম প্রিভেনশন উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। ঘটনার আরও বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, রাকিবের মৃত্যুর পর মরদেহ গুম করার উদ্যোগ নেন মামুন। পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মরদেহটি একটি কার্টনে ঢুকিয়ে স্কচটেপ দিয়ে মুড়ে ফেলেন। এরপর বাড়ির দারোয়ানের সহায়তায় কার্টনটি অটোরিকশায় করে গাবতলী বাসস্ট্যান্ডে নিয়ে যান। কার্টনটি এমনভাবে মোড়ানো হয়েছিল, বাইরে থেকে দেখে সেটির ভেতরে মরদেহ রয়েছে বোঝার উপায় ছিল না। গাবতলী থেকে বাস ও অন্যান্য যানবাহনে করে মামুন নীলফামারীর ডিমলায় নিজের বাড়ির এলাকায় যান। ১৭ সেপ্টেম্বর রাতে বাড়ির সামনে একটি সুপারিবাগানে গর্ত করেন তিনি। পরে কার্টনসহ রাকিবের মরদেহ সেখানে মাটিচাপা দেন। এদিকে রাকিব নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্থ আদায়ের জন্য পরিবারের সদস্যদের বিভিন্নভাবে বিভ্রান্তও করা হয়। রাকিবকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট চার লাখ টাকা পাঠান। পরে রাকিবকে ফিরে না পেয়ে তাঁর বড় ভাই জহুরুল ইসলাম ঢাকায় এসে কাফরুল থানায় নিখোঁজের জিডি করেন। রাকিবকে হত্যার বিষয়টি জানার পর তিনি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মামলা করেন। পুলিশ জানায়, ৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ডিমলায় অভিযান চালানো হয়। মামুনের দেখানো জায়গা থেকে কার্টনের ভেতর রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর বড় ভাই জহিরুল ইসলাম মরদেহটি শনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাকিবের পরিবারের কাছ থেকে নেওয়া চার লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক হওয়ায় বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না, মুক্তিপণের অর্থের লেনদেন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও জিজ্ঞাসাবাদে রাকিবকে হত্যার কথা স্বীকার করেছে মামুন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 39        
   আপনার মতামত দিন
     অপরাধ
ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ
.............................................................................................
রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার
.............................................................................................
নিতপুর সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক।
.............................................................................................
রূপগঞ্জে মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা
.............................................................................................
রূপগঞ্জে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট সাংবাদিকের জমি দখলের পাঁয়তারার অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে ইউটিব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেপ্তার-১
.............................................................................................
তারাগঞ্জের আলোচিত দুইজন নিহতের ঘটনায় ২ জন এসআই সহ ৮ জন পুলিশ বরখাস্ত
.............................................................................................
কাঞ্চন-কুড়িল সড়কে ডেটওভার প্রাইভেটকার ও সিএনজি থেকে চাঁদাবাজির অভিযোগ
.............................................................................................
পটুয়াখালী বাউফলে কোটি টাকা প্রতারণার অভিযোগ৷
.............................................................................................
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে মুচলেকায় সাত মাদক ব্যবসায়ীর অঙ্গীকার
.............................................................................................
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেফতার দুই
.............................................................................................
নীলফামারীতেনগোয়েন্দা পুলিশের অভিযানে ৫৪২ টি সিম ও ৬ টি মোবাইল সহ প্রতারক চক্রের ০৩ সদস্য গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে বাড়ির মালিক কর্তৃক ধর্ষণের অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
.............................................................................................
মির্জাগঞ্জে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়ে মামলা করায় বাদী কারাগারে
.............................................................................................
শান্তিপুর নদীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৮ শ্রমিক আটক
.............................................................................................
র‌্যাব-১৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে চাঁদাবাজির মামলায় একজন আসামী গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে জিয়ারুলের বিরুদ্ধে সৌদী প্রবাসীর ২০ লাখ টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগ
.............................................................................................
পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা
.............................................................................................
রূপগঞ্জে আরকে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা ভাংচুর লুটপাট ॥ ২০লক্ষাধিক টাকার ক্ষতি
.............................................................................................
রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬ অপহরণকারী আটক ॥ অপহরণ হওয়া ভিকটিম উদ্বার
.............................................................................................
জঙ্গি আস্তানা সন্দেহে  রূপগঞ্জে একটি ভবন ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী
.............................................................................................
ফুলবাড়ী থানায় ৩ জনের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকার প্রতারণা মামলা দায়ের
.............................................................................................
রূপগঞ্জে কিশোর গ্যাং এখন আতঙ্কের নাম
.............................................................................................
৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১
.............................................................................................
মহেশপুরে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
.............................................................................................
রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে রাখাল কাঞ্চন খুনের মূল রহস্য উদঘাটন করলো পিবিআই
.............................................................................................
নবাবগঞ্জ থানা পুলিশের জালে ২ প্রতারক ধরা
.............................................................................................
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
.............................................................................................
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া র‍্যাব-১৫- এর অভিযানে জাল নোটসহ আটক ২
.............................................................................................
দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ি আটক
.............................................................................................
টানা ৩য় দিনের অভিযানে ওসি মাসুদ রানার সফলতা, পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা’সহ গ্রেফতার-০১
.............................................................................................
কালীগঞ্জে কলেজশিক্ষার্থীকে জোর পূর্বক সিঁদুর দিতে গিয়ে তপন কুমার ঘোষ জনতার হাতে ধরা।
.............................................................................................
নবাবগঞ্জে ৪৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
.............................................................................................
মহেশপুরে স্বর্ণ ছিনতায়ের ঘটনায় কথিত সাংবাদিক আহসান হাবিবসহ আটক-৩
.............................................................................................
চিরিরবন্দরে মাদক সহ ৪ ব্যবসায়ী আটক
.............................................................................................
রাজশাহীতে অনলাইনে জুয়া খেলার অপরাধে আটক ৫
.............................................................................................
ডিমলায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
.............................................................................................
চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে ২৯৪ বোতল ফেন্সডিলসহ আটক ২
.............................................................................................
কাউনিয়ায় পুলিশের অভিযানে ৮ জুয়ারু আটক
.............................................................................................
রূপগঞ্জের মাওনা পূর্বপাড়া থেকে ৯ বোতল বিদেশী মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
.............................................................................................
ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক
.............................................................................................
রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
.............................................................................................
সাতকানিয়া কেরাণীহাটে র‍্যাব-৭ এর অভিযানে ২৫ কেজি গাজাও ৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

হাইকোর্টের আদেশ অমান্য করে রূপগঞ্জের আটটি মৌজায় কৃষি জমিতে আবাসন প্রকল্পের বালি ভরাটের অভিযোগ
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD