| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   রাজনীতি
  নেতাকর্মীদের বারবার রিমান্ডে নিয়ে নির্যাতনে বিএনপির উদ্বেগ
  30, July, 2024, 1:44:11:AM

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

দেশব্যাপী নিরীহ ছাত্র-জনতা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবিদের নির্বিচারে গ্রেফতার, গুম করে রাখা, নির্যাতনের পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সিনিয়র নেতৃবৃন্দকে বারবার রিমান্ডে নেওয়া, গ্রেপ্তারদের ওপর সরকারের অত্যাচার-নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত আখ্যায়িত করে অবিলম্বে এসব দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়-ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়ণের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না, তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ” 

বিবৃতিতে আরও বলা হয়, “অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তারকৃত অনেককে ৪/৫ দিন বা এরও বেইশ সময় পর আদালতে নেওয়া হচ্ছে। আটক করার পর আদালতে নেওয়ার আগে এবং রিমান্ডে থাকা অবস্থায়, এমনকি কারাগারে থাকা অবস্থায় আটকদের ওপর অমানুষিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। ”

এতে বলা হয়, “কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ-অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে, সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। ”

গণগ্রেফতারের নামে আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নেতাকর্মীদের বাসায় ছিনতাই ও লুটপাটের দৃশ্য ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

বিএনপি মহাসচিব বিবৃতিতে এ পর্যন্ত গ্রেফতারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বিবৃতিতে গোয়েন্দা পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক আখ্যায়িত করে অবিলম্বে তাদের জনসমক্ষে হাজির করার আহ্বান জানান।

সংবাদটি পড়া হয়েছে মোট : 507        
   আপনার মতামত দিন
     রাজনীতি
সংগ্রামী পথচলা থেকে চেয়ারম্যান পদে লড়তে চান মেহেদী জামান রাকিব
.............................................................................................
রূপগঞ্জে ধানের শীষে নির্বাচনী প্রচারণায় গণ মিছিলে জনতার ঢল
.............................................................................................
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারেক রহমান, ৫-৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির

১০ দলীয় জোটের অবশিষ্ট ৪৭ আসন যাচ্ছে কাদের ভাগে?
.............................................................................................
ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামায়াতের প্রতিক্রিয়া
.............................................................................................
নুরের আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, সুবিধাজনক অবস্থানে জামায়াত
.............................................................................................
উলিপুরে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
.............................................................................................
পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান
.............................................................................................
নেত্রকোনা- ২ বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খান।
.............................................................................................
রাজশাহীতে তানোরে জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
.............................................................................................
তারাগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত৷
.............................................................................................
ছাতকে খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার আলোচনা সভা অনুষ্টিত।
.............................................................................................
স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো - বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান
.............................................................................................
জকিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ারা হোসাইন খাঁন মতবিনিময় সভা
.............................................................................................
ধনবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
.............................................................................................
মো: লোকমান হোসেন ফকির
.............................................................................................
পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
.............................................................................................
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায় বিএনপির বিজয় শোভাযাত্রা
.............................................................................................
কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ
.............................................................................................
রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ভূমি দস্যুদের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
.............................................................................................
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বস্থানে ৬ মাস রাখার দাবিতে মানববন্ধন
.............................................................................................
গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
.............................................................................................
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ
.............................................................................................
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ
.............................................................................................
রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ
.............................................................................................
রাষ্ট্র সংস্কারের আগে নিজের সংস্কার প্রয়োজন : ড. মাসুদ
.............................................................................................
অনুপ্রবেশকারী আ.লীগের লোকজন চাঁদাবাজি করছে : সেলিমা রহমান
.............................................................................................
স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ রিজভীর
.............................................................................................
ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় : জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন
.............................................................................................
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
.............................................................................................
নেতাকর্মীদের বারবার রিমান্ডে নিয়ে নির্যাতনে বিএনপির উদ্বেগ
.............................................................................................
ময়মনসিংহে ১৭ বিএনপি নেতা রিমান্ডে
.............................................................................................
দুই-একদিনের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে সরকার
.............................................................................................
ফুলবাড়ীতে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
.............................................................................................
ক্ষুধা-দরিদ্রতায় অগণিত মানুষ দিশেহারা : জিএম কাদের
.............................................................................................
রূপগঞ্জে মন্ত্রী গাজীর সঙ্গে ২নং ওয়ার্ড কাহিনা বাসির শুভেচ্ছা বিনিময়
.............................................................................................
রূপগঞ্জে বিএনপি জামায়েতের অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ।।
.............................................................................................
আসন্ন সংসদ নির্বাচন রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা
.............................................................................................
রূপগঞ্জে জয়নাল হাজারীর সাংবাদিক সম্মেলন
.............................................................................................
নৌকার মাঝি গাজী।। আনন্দ মিছিল বের করে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন
.............................................................................................
টানা ৪র্থবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করলেন জয়নাল আবেদীন।
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় ছাত্র সমাজ আহ্বায়ক কমিটি ঘোষণা
.............................................................................................
বিএনপির হরতাল ব্যর্থ: তথ্যমন্ত্রী
.............................................................................................
হিংস্র রূপে আবির্ভূত বিএনপি : জয়
.............................................................................................
সারাদেশে হরতালের ডাক বিএনপির
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD