| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   রাজনীতি
  স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ রিজভীর
  13, September, 2024, 5:09:14:PM

স্বাক্ষর জাল করে বিএনপির প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের (নয়া দিগন্ত, সিলেট) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল সিলেটে নিহত তুরাবের বাসায় যায়।প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, সেলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতারা।

তারা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহত তুরাবের পরিবারকে সমবেদনা জানানোর সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পাশের দেশের ফায়দা করেছেন শেখ হাসিনা। পরে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পাশের দেশ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে- যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদের হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 429        
   আপনার মতামত দিন
     রাজনীতি
সংগ্রামী পথচলা থেকে চেয়ারম্যান পদে লড়তে চান মেহেদী জামান রাকিব
.............................................................................................
রূপগঞ্জে ধানের শীষে নির্বাচনী প্রচারণায় গণ মিছিলে জনতার ঢল
.............................................................................................
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারেক রহমান, ৫-৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির

১০ দলীয় জোটের অবশিষ্ট ৪৭ আসন যাচ্ছে কাদের ভাগে?
.............................................................................................
ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামায়াতের প্রতিক্রিয়া
.............................................................................................
নুরের আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, সুবিধাজনক অবস্থানে জামায়াত
.............................................................................................
উলিপুরে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
.............................................................................................
পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান
.............................................................................................
নেত্রকোনা- ২ বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খান।
.............................................................................................
রাজশাহীতে তানোরে জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
.............................................................................................
তারাগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত৷
.............................................................................................
ছাতকে খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার আলোচনা সভা অনুষ্টিত।
.............................................................................................
স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো - বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান
.............................................................................................
জকিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ারা হোসাইন খাঁন মতবিনিময় সভা
.............................................................................................
ধনবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
.............................................................................................
মো: লোকমান হোসেন ফকির
.............................................................................................
পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
.............................................................................................
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায় বিএনপির বিজয় শোভাযাত্রা
.............................................................................................
কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ
.............................................................................................
রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ভূমি দস্যুদের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
.............................................................................................
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বস্থানে ৬ মাস রাখার দাবিতে মানববন্ধন
.............................................................................................
গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
.............................................................................................
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ
.............................................................................................
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ
.............................................................................................
রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ
.............................................................................................
রাষ্ট্র সংস্কারের আগে নিজের সংস্কার প্রয়োজন : ড. মাসুদ
.............................................................................................
অনুপ্রবেশকারী আ.লীগের লোকজন চাঁদাবাজি করছে : সেলিমা রহমান
.............................................................................................
স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ রিজভীর
.............................................................................................
ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় : জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন
.............................................................................................
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
.............................................................................................
নেতাকর্মীদের বারবার রিমান্ডে নিয়ে নির্যাতনে বিএনপির উদ্বেগ
.............................................................................................
ময়মনসিংহে ১৭ বিএনপি নেতা রিমান্ডে
.............................................................................................
দুই-একদিনের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে সরকার
.............................................................................................
ফুলবাড়ীতে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
.............................................................................................
ক্ষুধা-দরিদ্রতায় অগণিত মানুষ দিশেহারা : জিএম কাদের
.............................................................................................
রূপগঞ্জে মন্ত্রী গাজীর সঙ্গে ২নং ওয়ার্ড কাহিনা বাসির শুভেচ্ছা বিনিময়
.............................................................................................
রূপগঞ্জে বিএনপি জামায়েতের অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ।।
.............................................................................................
আসন্ন সংসদ নির্বাচন রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা
.............................................................................................
রূপগঞ্জে জয়নাল হাজারীর সাংবাদিক সম্মেলন
.............................................................................................
নৌকার মাঝি গাজী।। আনন্দ মিছিল বের করে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন
.............................................................................................
টানা ৪র্থবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করলেন জয়নাল আবেদীন।
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় ছাত্র সমাজ আহ্বায়ক কমিটি ঘোষণা
.............................................................................................
বিএনপির হরতাল ব্যর্থ: তথ্যমন্ত্রী
.............................................................................................
হিংস্র রূপে আবির্ভূত বিএনপি : জয়
.............................................................................................
সারাদেশে হরতালের ডাক বিএনপির
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD