| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  কাউনিয়ায় জলাবন্ধতা ও ফসল হানি বিভিন্ন গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের খামার
  18, August, 2025, 9:15:12:PM

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় বিভিন্ন গ্রামের দোলসহ রংপুর কুড়িগ্রাম মহাসড়কের খালে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করা হচ্ছে, যা পরিবেশ ও স্থানীয় ধান চাষীদের জন্য সমস্যা তৈরি করছে। পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের ফলে একদিকে যেমন প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত ঘটে, অন্যদিকে জলাবদ্ধতা ও অন্যান্য পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়। স্থানীয় মৎস্যজীবী ও ধান চাষীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে জলাবন্ধতা সৃষ্টি হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকায়। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শতশত মাছের খামার গড়ে উঠেছে পানি প্রবাহ বন্ধ করে। মাছ চাষের ফলে স্থানীয় দোলা গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বর্ষাকালে সমস্যা আরও বাড়ে, যখন নদীতে পানি যাওয়ার পথে বাঁধ দিয়ে মাছ চাষ করা হয়। পানি বন্ধ হয়ে ফসলি জমি ও বাড়িঘরে জলাবদ্ধতায় জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে। পানি বন্ধ করে মাছ চাষের ফলে উপজেলার বিভিন্ন দোলায় প্রায় তিন হাজার একর ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং ধান চাষিরা চরম দুর্ভোগে পড়েছেন। থলের দোলা সহ বিভিন্ন দোলার চাষিরা স্বপ্ন বুনতেন আমন চাষে। বর্তমানে কৃষকের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মাছের খামার। অপরিকল্পিত বাড়ি নির্মান ও পানি নিষ্কাশনের পথে বাধ দেয়ায় পানি প্রবাহিত না হওয়ায় বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নষ্ট হয় আমন ফসল। বিভিন্ন দোলার পানি থলের দোলা হয়ে আরকে রোড়ের খাল দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদী গিয়ে পড়ে। সেই প্রবাহে পদে পদে বাঁধা। কৃষক শহিদার বলেন, কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি পানি নিষ্কাশনের দ্রæত পদক্ষেপ। উপজেলায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের আর-কে রোড়ের খাল দখল করে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ হচ্ছে। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বাঁধ দিয়ে মাছ চাষের ফলে ও ভারী বৃষ্টিতে পানি জমে বাড়িঘরে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষি বিভাগের সাথে সমন্বয় না করে মাছের খামার করে এবং সেতু, কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশন পথ বন্ধ করে দিয়েছেন, যা ফসলের ক্ষতি ও গ্রামগুলোকে প্লাবিত করার কারণ। এই ধরনের মাছ চাষের ফলে শুধু জলাবদ্ধতাই নয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ফসল এবং পরিবেশেরও ক্ষতি হয়। কৃষক দুদু মিয়া জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তাদের বীজতলা নষ্ট হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, উপজেলায় ১১ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। অপরিকল্পিত মাছের খামারের ফলে দোলা গুলোতে ধান চাষ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, নিয়ম অনুসারে প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান রয়েছে। যদি কেউ করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 319        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
মরহুম সোহেল সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
.............................................................................................
প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন
.............................................................................................
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট।
.............................................................................................
আমতলীতে বেড়াতে এসে প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার
.............................................................................................
মা ও নবজাতক স্বাস্থ্য" বিষয়ক জেলা বিতর্কে রানার্সআপ তারাগঞ্জের বরাতী উচ্চ বিদ্যালয়, নজর কাড়ল ক্ষুদে বিতার্কিক জেরিন তাসনিম
.............................................................................................
সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
.............................................................................................
সড়কের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো নবাবগঞ্জ থানা পুলিশ।
.............................................................................................
কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
আমতলীতে দুই মাদক ডিলার গ্রেফতার।
.............................................................................................
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান
.............................................................................................
আমতলীতে নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: মামলায় ৪ শিক্ষার্থী কারাগারে
.............................................................................................
কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
.............................................................................................
আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
.............................................................................................
উলিপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
.............................................................................................
উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা
.............................................................................................
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
.............................................................................................
অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী
.............................................................................................
কুড়িগ্রামে ৫৬৬ পূজামণ্ডপে দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও আনন্দমুখর উদযাপনে প্রস্তুতি সভা।
.............................................................................................
কালকিনিতে ভোক্তা অধিকার অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা।
.............................................................................................
উলিপুরে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD