| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট।
  17, October, 2026, 11:49:9:AM

কুষ্টিয়া থেকে রফিক ।

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বসেছে তিন দিনব্যাপী সাধুর হাট। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আয়োজনকে ঘিরে লালন আখড়াবাড়িতে জড়ো হয়েছেন দেশ-বিদেশের সাধু-গুরু, বাউল ও ভক্তরা। তাঁদের পদচারণায় আখড়াবাড়ি পরিণত হয়েছে ভাব, ভক্তি ও মানবতার মিলনমেলায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এবারের অনুষ্ঠানমালা। এবারের তিরোধান দিবসের প্রতিপাদ্য— ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। লালন সাঁইয়ের আধ্যাত্মিক দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সাধু-গুরুরা আখড়ায় আসন গেড়েছেন। মূল উৎসব শুরুর কয়েক দিন আগে থেকেই আখড়ার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বাউল সাধকেরা গেয়ে চলেছেন সাঁইজির মর্মবাণী ও আধ্যাত্মিক দর্শনসমৃদ্ধ গান। প্রচলিত সাধুরীতি অনুসারে তিন দিনের আয়োজনে রয়েছে বাল্যসেবা, রাখালসেবা ও পুণ্যসেবা। শনিবার সন্ধ্যায় বাল্যসেবা, রোববার সকালে রাখালসেবা এবং দুপুরে পুণ্যসেবা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাধু-গুরুদের মধ্যে ভাব, ভক্তি ও দর্শন বিনিময়ের আয়োজনও রয়েছে। এদিকে তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়ির সামনে মরা কালীগঙ্গা নদীর প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা দুই শতাধিক স্টলে সাজিয়েছেন তাঁদের পসরা। উৎসব ও মেলাকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা।শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। মুখ্য আলোচক হিসেবে থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুল নবী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর। স্বাগত বক্তব্য দেওয়ার কথা বিশিষ্ট লালন সাধক হৃদয় শাহ ও মিজ আসমা খানমের।উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি এসআরবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী আলোচনা শেষে বিকেল ৫টায় লালন মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি লালন একাডেমির স্থানীয় শিল্পীরা লালনসংগীত পরিবেশন করবেন। লালন সাঁইয়ের জীবন ও দর্শন মরমি সাধক ফকির লালন সাঁইয়ের জন্মস্থান ও জন্মপরিচয় নিয়ে নানা মত থাকলেও তাঁর জীবন সম্পর্কে অনেক তথ্য আজও অজানা। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। মানবতাবাদী দর্শন, জাতপাতের বিভেদবিরোধী চিন্তা এবং আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে তিনি বাংলা লোকসংগীত ও বাউল দর্শনে অনন্য স্থান করে নিয়েছেন। প্রচলিত বিবরণ অনুযায়ী, যৌবনে তীর্থভ্রমণে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন লালন। পরে কালীগঙ্গা নদী থেকে উদ্ধার হয়ে মলম শাহের আশ্রয়ে সুস্থতা ফিরে পান। এরপর সাধক সিরাজ সাঁইয়ের সান্নিধ্যে তাঁর সাধনজীবনের সূচনা ঘটে। মলম শাহের দান করা জমিতে ১৮২৩ সালে ছেঁউড়িয়ায় গড়ে ওঠে লালন আখড়াবাড়ি। জীবদ্দশায় শিষ্য-ভক্তদের নিয়ে এই আখড়াতেই সাধন-ভজন করতেন তিনি। প্রায় এক হাজার গান রচনা করে যাওয়া এই সাধক ১৮৯০ সালের ১৭ অক্টোবর ভোরে দেহত্যাগ করেন। পরে তাঁর সাধন-ভজনের ঘরেই তাঁকে সমাহিত করা হয়। লালন সাঁইয়ের তিরোধান দিবস আজও তাঁর মানবতাবাদী দর্শন, সাম্য ও সম্প্রীতির বাণী স্মরণ করার উপলক্ষ হয়ে ওঠে। ছেঁউড়িয়ার সাধুর হাট তাই শুধু একটি উৎসব নয়, বরং লালনের দর্শন ও বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতির ধারাবাহিক প্রকাশ।

সংবাদটি পড়া হয়েছে মোট : 84        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট।
.............................................................................................
আমতলীতে বেড়াতে এসে প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার
.............................................................................................
মা ও নবজাতক স্বাস্থ্য" বিষয়ক জেলা বিতর্কে রানার্সআপ তারাগঞ্জের বরাতী উচ্চ বিদ্যালয়, নজর কাড়ল ক্ষুদে বিতার্কিক জেরিন তাসনিম
.............................................................................................
সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
.............................................................................................
সড়কের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো নবাবগঞ্জ থানা পুলিশ।
.............................................................................................
কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
আমতলীতে দুই মাদক ডিলার গ্রেফতার।
.............................................................................................
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান
.............................................................................................
আমতলীতে নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: মামলায় ৪ শিক্ষার্থী কারাগারে
.............................................................................................
কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
.............................................................................................
আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
.............................................................................................
উলিপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
.............................................................................................
উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা
.............................................................................................
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
.............................................................................................
অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী
.............................................................................................
কুড়িগ্রামে ৫৬৬ পূজামণ্ডপে দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও আনন্দমুখর উদযাপনে প্রস্তুতি সভা।
.............................................................................................
কালকিনিতে ভোক্তা অধিকার অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা।
.............................................................................................
উলিপুরে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান
.............................................................................................
কুড়িগ্রামে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা, এলপিজি ব্যবসায়ীদের জরিমানা
.............................................................................................
ইলিশের সংকটে আমতলীর জেলেরা, ঋণ-সুদের বোঝায় নাকাল জীবন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD