| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
  10, October, 2026, 6:28:25:PM

রিপোর্ট- সাফুল্লাহ নাসির:

বরগুনার আমতলী পৌর শহরের গুরুত্বপূর্ণ বাঁধঘাট চৌরাস্তায় দখল হয়ে যাওয়া ট্রাফিক পুলিশ বক্সটি ১৭ বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এ মোড়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় উত্থাপন করা হলেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। নামেই প্রথম শ্রেণির পৌরসভা—এমন মন্তব্য স্থানীয়দের। তাঁদের অভিযোগ, আমতলী পৌর শহরে নাগরিক সুবিধা অপ্রতুল। গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ট্রাফিক পুলিশ বক্স না থাকা, যানজট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং অন্যান্য নাগরিক সেবার ঘাটতি নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে। আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তা ঢাকা–কুয়াকাটা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এ পথ দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। স্থানীয় যানবাহনের পাশাপাশি দূরপাল্লার পরিবহনের চাপ থাকায় এ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে ট্রাফিক পুলিশ বক্সটি ব্যবহার করতে না পারায় দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন পুলিশ সদস্যরা। রোদ, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হচ্ছে তাঁদের। বক্স না থাকায় প্রয়োজনীয় নথিপত্র ও সরঞ্জাম সংরক্ষণ এবং দায়িত্ব পালনের ফাঁকে নিরাপদে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যানবাহনের চাপ বেড়ে গেলে এ মোড়ে যান চলাচল স্বাভাবিক রাখা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক পুলিশের কর্মপরিবেশ উন্নত করতে দ্রুত দখল হওয়া জায়গাটি উদ্ধার করে সেখানে নতুন করে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে। স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হলেও আমতলী শহরের সড়ক ব্যবস্থাপনায় আধুনিকায়নের ঘাটতি রয়েছে। শহরের সড়কগুলোতে একমুখী যান চলাচলের ব্যবস্থা ও গোলচত্বর নেই। মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোসহ বিভিন্ন নাগরিক সেবাও নিয়মিত ও পর্যাপ্ত নয় বলে তাঁদের দাবি। আমতলী ট্রাফিক পুলিশের টিএসআই নারায়ণ চন্দ্র মিত্র বলেন, “আমতলী চৌরাস্তায় একটি ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হলে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে ট্রাফিক পুলিশের সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।” ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সঞ্জীব মিত্র বলেন, বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। জেলা পুলিশ সুপার লিখিতভাবে জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দখল হওয়া জায়গাটি উদ্ধার করে সেখানে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হলে একদিকে যেমন পুলিশ সদস্যদের দায়িত্ব পালন সহজ হবে, অন্যদিকে গুরুত্বপূর্ণ এ সড়ক মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখাও আরও কার্যকর হবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 95        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট।
.............................................................................................
আমতলীতে বেড়াতে এসে প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার
.............................................................................................
মা ও নবজাতক স্বাস্থ্য" বিষয়ক জেলা বিতর্কে রানার্সআপ তারাগঞ্জের বরাতী উচ্চ বিদ্যালয়, নজর কাড়ল ক্ষুদে বিতার্কিক জেরিন তাসনিম
.............................................................................................
সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
.............................................................................................
সড়কের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো নবাবগঞ্জ থানা পুলিশ।
.............................................................................................
কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
আমতলীতে দুই মাদক ডিলার গ্রেফতার।
.............................................................................................
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান
.............................................................................................
আমতলীতে নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: মামলায় ৪ শিক্ষার্থী কারাগারে
.............................................................................................
কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
.............................................................................................
আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
.............................................................................................
উলিপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
.............................................................................................
উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা
.............................................................................................
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
.............................................................................................
অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী
.............................................................................................
কুড়িগ্রামে ৫৬৬ পূজামণ্ডপে দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও আনন্দমুখর উদযাপনে প্রস্তুতি সভা।
.............................................................................................
কালকিনিতে ভোক্তা অধিকার অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা।
.............................................................................................
উলিপুরে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান
.............................................................................................
কুড়িগ্রামে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা, এলপিজি ব্যবসায়ীদের জরিমানা
.............................................................................................
ইলিশের সংকটে আমতলীর জেলেরা, ঋণ-সুদের বোঝায় নাকাল জীবন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD