| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  বিরামপুরে একই দিনে দুই ট্রান্সফরমার চুরি বোরো আবাদ হুমকির মুখে, ২৩ পরিবার বিদ্যুৎবিহীন
  16, January, 2026, 7:49:24:PM

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে একই দিনে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার অন্তত ২৩টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং আসন্ন বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারি গভীর রাতে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে ২ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামে এর আগেও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। সে সময় পল্লী বিদ্যুৎ অফিসে জামানত দিয়ে নতুন ট্রান্সফরমার সংগ্রহ করতে হয় গ্রাহকদের, যা স্থাপন হতে দীর্ঘ সময় লেগেছিল। গ্রাহকদের অভিযোগ, চুরির বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত শেষে ট্রান্সফরমার পুনঃস্থাপন হতে দেরি হওয়ায় দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে।

স্থানীয় গ্রাহকরা জানান, এবারও চুরি হওয়া ট্রান্সফরমার পুনরায় পেতে তাদের জামানত দিতে হবে বলে জানানো হয়েছে। এতে আর্থিকভাবে চাপে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

ট্রান্সফরমার চুরির কারণে এলাকার গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা বোরো আবাদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে কৃষকদের আশঙ্কা।

এদিকে একই দিনে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার তেলিপাড়া এলাকায়ও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শ্রীপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আফরোজা বেগম জানান, “আমাদের ট্রান্সফরমারটি ফাঁকা মাঠে স্থাপন করা ছিল। বারবার গ্রাম এলাকার ভেতরে নিরাপদ স্থানে বসানোর কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি।”

পল্লী বিদ্যুতের গ্রাহক ইদ্রিস মণ্ডল ও আমিনুল ইসলাম বলেন, “এর আগে আমাদের ৫ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন ১৮ হাজার টাকা জামানত দিয়ে নতুন ট্রান্সফরমার নিতে হয়। পরে গ্রাহক সংখ্যা বাড়ায় ১০ কেভিএ ট্রান্সফরমার বসানো হয়েছিল, সেটিও এবার চুরি হয়ে গেল।”

স্থানীয়দের দাবি, বারবার ট্রান্সফরমার চুরির ঘটনা রোধে নিরাপদ স্থানে ট্রান্সফরমার স্থাপন, নজরদারি জোরদার এবং দ্রুত প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় কৃষি ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্রান্সফরমার চুরির ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করা হয়েছে শ্রীপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক ইদ্রিস আলী মণ্ডলের পক্ষে। অভিযোগে ট্রান্সফরমার চুরির বিষয়টি উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 113        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট।
.............................................................................................
আমতলীতে বেড়াতে এসে প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার
.............................................................................................
মা ও নবজাতক স্বাস্থ্য" বিষয়ক জেলা বিতর্কে রানার্সআপ তারাগঞ্জের বরাতী উচ্চ বিদ্যালয়, নজর কাড়ল ক্ষুদে বিতার্কিক জেরিন তাসনিম
.............................................................................................
সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
.............................................................................................
সড়কের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো নবাবগঞ্জ থানা পুলিশ।
.............................................................................................
কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
আমতলীতে দুই মাদক ডিলার গ্রেফতার।
.............................................................................................
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান
.............................................................................................
আমতলীতে নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: মামলায় ৪ শিক্ষার্থী কারাগারে
.............................................................................................
কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
.............................................................................................
আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
.............................................................................................
উলিপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
.............................................................................................
উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা
.............................................................................................
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
.............................................................................................
অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী
.............................................................................................
কুড়িগ্রামে ৫৬৬ পূজামণ্ডপে দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও আনন্দমুখর উদযাপনে প্রস্তুতি সভা।
.............................................................................................
কালকিনিতে ভোক্তা অধিকার অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা।
.............................................................................................
উলিপুরে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান
.............................................................................................
কুড়িগ্রামে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা, এলপিজি ব্যবসায়ীদের জরিমানা
.............................................................................................
ইলিশের সংকটে আমতলীর জেলেরা, ঋণ-সুদের বোঝায় নাকাল জীবন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD