কাঁঠালী ইউনিয়নে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের মাঝে লাইট ও ছাতা বিতরণ করেন - হালিমুর রহমান ভানু
27, June, 2025, 9:48:58:AM
স্টাফ রিপোর্টার
নীলফামারী`র জলঢাকা উপজেলার ০৮ নং কাঁঠালী ইউনিয়নে নিরাপত্তা জোরদারে প্রতি টি গ্রাম পুলিশ সদস্যদের মাঝে লাইট ও ছাতা বিতরণ করেন হালিমুর রহমান ভানু।
কাঁঠালী ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নিজ ইউনিয়নে হালিমুর রহমান ভানু এক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।
২৫ জুন (বুধবার) কাঁঠালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক জনসমাবেশে প্রতিটি গ্রাম পুলিশ সদস্যের মাঝে লাইট ও ছাতা বিতরণ করা হয়। জনসাধারণের উপস্থিতিতে এই সামগ্রী বিতরণ করেন হালিমুর রহমান ভানু।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিতে গ্রাম পুলিশ সদস্যরা বলেন, আমরা রাতদিন ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকি। কিন্তু অনেক সময় সরঞ্জামের অভাবে আমাদের কাজ করতে কষ্ট হয়। ভানু ভাই লাইট ও ছাতা দিয়েছেন, তা আমাদের কাজে অনেক সুবিধা দেবে। আমরা কৃতজ্ঞ এবং আরও দায়িত্ব নিয়ে কাজ করব
হালিমুর রহমান ভানু সব সময় আমাদের পাশে থাকেন। তাঁর এ ধরনের সহায়তা আমাদের মনোবল বাড়িয়ে দেয়। আশা করি ভবিষ্যতেও তিনি এমন সহযোগিতা অব্যাহত রাখবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। রাতের আঁধারে অপরাধীদের ধরতে গ্রাম পুলিশদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে লাইট ও ছাতা বিতরণ একটি সময়োপযোগী ও বাস্তব সম্মত উদ্যোগ বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ
হালিমুর রহমান ভানু বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অঙ্গীকার। কাঁঠালী ইউনিয়নবাসীর পাশে থেকে আমি সব সময় কাজ করতে চাই। গ্রাম পুলিশদের সক্রিয় রাখতেই এই উপকরণ দেওয়া হয়েছে, যাতে তারা দিনরাত সেবা দিতে পারে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সবাই হালিমুর রহমান ভানু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জননিরাপত্তা নিয়ে এমন দায়িত্বশীল আচরণ স্থানীয় নেতৃত্বের প্রতি আস্থা বাড়ায়।