সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
10, July, 2025, 8:20:18:PM
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার বিকালে র্যাব-১২, এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।