উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচদিন পর করোতোয়া নদীতে মিললো রিক্সা চালকের লাশ
19, July, 2025, 9:34:14:AM
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর জিলহক আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিলহক পৌর শহরের এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের ক্ষুদ্র মনোহারা গ্রামে করতোয়া নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পাঁচ দিন আগে জিলহক রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিকেলে করতোয়া নদী থেকে তার গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ওসি।