| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   আন্তর্জাতিক
  শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান
  21, November, 2025, 8:44:6:PM

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলেছে পাকিস্তান। 

শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম।

এর আগে, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে দেশটির শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার বিষয় রয়েছে। সেদিক বিবেচনায় আমরা সব অংশীজনের সঙ্গে সর্বদা গঠনমূলকভাবে সম্পৃক্ত হব।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

এতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। 

পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 102        
   আপনার মতামত দিন
     আন্তর্জাতিক
পবিত্র ভূমি, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন
.............................................................................................
মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
পরিহাস করায় ফরাসি ওয়াইন ও ম্যাঁক্রোকে ট্রাম্পের শুল্ক হুমকি
.............................................................................................
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা
.............................................................................................
শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান
.............................................................................................
হামাসের প্রস্তাবে ইসরায়েলের ‘না’
.............................................................................................
মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
.............................................................................................
চীনকে মোকাবিলায় ৪০০ কোটি ডলারে পারমাণবিক সাবমেরিন!
.............................................................................................
হামলার জবাব দিল তুরস্ক
.............................................................................................
কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে
.............................................................................................
নিউইয়র্কে মিলছে জুমার নামাজ ও রমজানে আজান দেয়ার অনুমতি
.............................................................................................
১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করেন, শেওড়াপাড়া ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ূন রশীদ জনি।
.............................................................................................
মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট ব্যাংকিং পরিষেবা নেই,তাই রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ।
.............................................................................................
২৫২ বাংলাদেশিকে আটক করেছেন মালয়েশিয়ায়
.............................................................................................
বাংলাদেশে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার নিয়ে এলো হুয়াওয়ে
.............................................................................................
কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম
.............................................................................................
বোর্দো’ থেকে ‘নিউ কিউএলইডি’: ১৭ বছরে স্যামসাংয়ের উদ্ভাবন
.............................................................................................
বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে
.............................................................................................
তিনবারের সিআইপি সোহেল রানাকে প্রবাসীদের পক্ষথেকে সংবর্ধনা।
.............................................................................................
হুয়াওয়ে-বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু
.............................................................................................
২০টি দেশে প্রায় ১৪০০ মিলিয়ন কানেক্টিভিটি সেবা দিয়েছে হুয়াওয়ে
.............................................................................................
৫০ কোটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে কাজ করবে হুয়াওয়ে
.............................................................................................
দুর্দান্ত প্রতাপে ফিরে এলো মেসিরা, মেক্সিকোর জালে ২ গোল
.............................................................................................
ডেনমার্ককে হারিয়ে নক আউটে ফ্রান্স, কাতারে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় গতবারের চ্যাম্পিয়নরা
.............................................................................................
বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’পেলো হুয়াওয়ে
.............................................................................................
দু’বছরে ১২ কোটি মানুষকে কানেক্ট করবে হুয়াওয়ে!
.............................................................................................
বাণিজ্যিক ব্যবহারের সুযোগ বাড়ল হুয়াওয়ের মাইনহারমোনি অপারেটিং সিস্টেমের
.............................................................................................
সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে হুয়াওয়ের স্মার্ট পোর্টসল্যুশন
.............................................................................................
গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরামে অল-ব্যান্ড ফাইভজি সিরিজ সলিউশন উন্মেচিত করেছে হুয়াওয়ে
.............................................................................................
৫.৫জি হবে ভবিষ্যত গড়ার ভিত্তি: ডেভিড ওয়্যাং
.............................................................................................
পরমাণু হামলার আশঙ্কা! দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ ভারতীয়দের
.............................................................................................
উড়োজাহাজের ভেতর সাপ, আতঙ্কে যাত্রীরা
.............................................................................................
হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রোগ্রামে বাংলাদেশের বিজয়ী ছয় স্টার্টআপের নাম ঘোষণা
.............................................................................................
বুকার জিতলেন শ্রীলঙ্কার লেখক
.............................................................................................
বৈশ্বিক সহযোগীদের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে৷
.............................................................................................
বাংলাদেশ হতে নতুন কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালদ্বীপের সংসদের স্পীকারকে অনুরোধ ।
.............................................................................................
মালদ্বীপের দ্বীপপুসী আইল্যান্ডে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
.............................................................................................
বৈশ্বিকভাবে কমেছে ডলারের দাম
.............................................................................................
বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বাস্তবতার কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে নানা সমালোচনা চলছে।
.............................................................................................
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
.............................................................................................
মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশী কে টিকেট হস্তান্তর।
.............................................................................................
মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০০ কেজি আম উপহার।
.............................................................................................
যুক্তরাজ্য: কয়েকমাসে রুশ তেলে নিষেধাজ্ঞা, আওতামুক্ত গ্যাস
.............................................................................................
রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ইউরোপ
.............................................................................................
শ্রমিক খরচ বেড়েছে পর্তুগালের ব্যবসাপ্রতিষ্ঠানে
.............................................................................................
27 শে ফেব্রুয়ারি পৌরসভার ভোটে প্রচার চলছে জোর কদমে
.............................................................................................
করোনায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
.............................................................................................
উগ্র ধর্মীয়বাদের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন যে নারী
.............................................................................................
ভারতে ডিম ডে মিল কর্মীদের ১৩ দফা দাবিতে বিক্ষোভ
.............................................................................................
অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে মাসহ ভাই এর সেলফি!
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD