| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   আন্তর্জাতিক
  মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  25, September, 2026, 12:13:41:AM
রিপোর্ট - জাহাঙ্গীর আলম।

জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে নিউইয়র্ক সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় মধ্যরাত ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ সময় তিনি বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)-এর এই ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। তিনি ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এর তেরো বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাষণ দেন। বৃহস্পতিবার বিকেলের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৮ জন বক্তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে তারেক রহমান ১১তম বক্তা। তার ভাষণের জন্য ১৫ মিনিট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর আগে জানান, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে এবং বিশ্ব নেতাদের সামনে এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন। এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরবেন। তিনি বলেন, ভাষণে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু বিষয়ক পদক্ষেপ এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রতিফলিত হবে। একইসঙ্গে এই সফরে রোহিঙ্গা সংকট একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের এই ভাষণ তার পরিবারের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের চার দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় যুক্ত করবে। বাংলাদেশের জন্য ৮১তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দেওয়ার আগে, প্রধানমন্ত্রীর জাতিসংঘের সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলা বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু ও উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ‘ফ্রম কমিটমেন্ট টু একশন : ইন্টিগ্রেটিং মিডওয়াইফ ইনটু প্রাইমারি হেলথ কেয়ার টু ইন্ড প্রিভেন্টেবল মেটারন্যাল অ্যান্ড নিউবর্ন ডেটথ’ বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে যোগ দেবেন। দিনের কর্মসূচির মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর, প্রধানমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আয়োজনে তার সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 40        
   আপনার মতামত দিন
     আন্তর্জাতিক
পবিত্র ভূমি, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন
.............................................................................................
মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
পরিহাস করায় ফরাসি ওয়াইন ও ম্যাঁক্রোকে ট্রাম্পের শুল্ক হুমকি
.............................................................................................
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা
.............................................................................................
শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান
.............................................................................................
হামাসের প্রস্তাবে ইসরায়েলের ‘না’
.............................................................................................
মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
.............................................................................................
চীনকে মোকাবিলায় ৪০০ কোটি ডলারে পারমাণবিক সাবমেরিন!
.............................................................................................
হামলার জবাব দিল তুরস্ক
.............................................................................................
কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে
.............................................................................................
নিউইয়র্কে মিলছে জুমার নামাজ ও রমজানে আজান দেয়ার অনুমতি
.............................................................................................
১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করেন, শেওড়াপাড়া ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ূন রশীদ জনি।
.............................................................................................
মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট ব্যাংকিং পরিষেবা নেই,তাই রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ।
.............................................................................................
২৫২ বাংলাদেশিকে আটক করেছেন মালয়েশিয়ায়
.............................................................................................
বাংলাদেশে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার নিয়ে এলো হুয়াওয়ে
.............................................................................................
কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম
.............................................................................................
বোর্দো’ থেকে ‘নিউ কিউএলইডি’: ১৭ বছরে স্যামসাংয়ের উদ্ভাবন
.............................................................................................
বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে
.............................................................................................
তিনবারের সিআইপি সোহেল রানাকে প্রবাসীদের পক্ষথেকে সংবর্ধনা।
.............................................................................................
হুয়াওয়ে-বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু
.............................................................................................
২০টি দেশে প্রায় ১৪০০ মিলিয়ন কানেক্টিভিটি সেবা দিয়েছে হুয়াওয়ে
.............................................................................................
৫০ কোটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে কাজ করবে হুয়াওয়ে
.............................................................................................
দুর্দান্ত প্রতাপে ফিরে এলো মেসিরা, মেক্সিকোর জালে ২ গোল
.............................................................................................
ডেনমার্ককে হারিয়ে নক আউটে ফ্রান্স, কাতারে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় গতবারের চ্যাম্পিয়নরা
.............................................................................................
বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’পেলো হুয়াওয়ে
.............................................................................................
দু’বছরে ১২ কোটি মানুষকে কানেক্ট করবে হুয়াওয়ে!
.............................................................................................
বাণিজ্যিক ব্যবহারের সুযোগ বাড়ল হুয়াওয়ের মাইনহারমোনি অপারেটিং সিস্টেমের
.............................................................................................
সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে হুয়াওয়ের স্মার্ট পোর্টসল্যুশন
.............................................................................................
গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরামে অল-ব্যান্ড ফাইভজি সিরিজ সলিউশন উন্মেচিত করেছে হুয়াওয়ে
.............................................................................................
৫.৫জি হবে ভবিষ্যত গড়ার ভিত্তি: ডেভিড ওয়্যাং
.............................................................................................
পরমাণু হামলার আশঙ্কা! দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ ভারতীয়দের
.............................................................................................
উড়োজাহাজের ভেতর সাপ, আতঙ্কে যাত্রীরা
.............................................................................................
হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রোগ্রামে বাংলাদেশের বিজয়ী ছয় স্টার্টআপের নাম ঘোষণা
.............................................................................................
বুকার জিতলেন শ্রীলঙ্কার লেখক
.............................................................................................
বৈশ্বিক সহযোগীদের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে৷
.............................................................................................
বাংলাদেশ হতে নতুন কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালদ্বীপের সংসদের স্পীকারকে অনুরোধ ।
.............................................................................................
মালদ্বীপের দ্বীপপুসী আইল্যান্ডে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
.............................................................................................
বৈশ্বিকভাবে কমেছে ডলারের দাম
.............................................................................................
বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বাস্তবতার কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে নানা সমালোচনা চলছে।
.............................................................................................
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
.............................................................................................
মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশী কে টিকেট হস্তান্তর।
.............................................................................................
মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০০ কেজি আম উপহার।
.............................................................................................
যুক্তরাজ্য: কয়েকমাসে রুশ তেলে নিষেধাজ্ঞা, আওতামুক্ত গ্যাস
.............................................................................................
রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ইউরোপ
.............................................................................................
শ্রমিক খরচ বেড়েছে পর্তুগালের ব্যবসাপ্রতিষ্ঠানে
.............................................................................................
27 শে ফেব্রুয়ারি পৌরসভার ভোটে প্রচার চলছে জোর কদমে
.............................................................................................
করোনায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
.............................................................................................
উগ্র ধর্মীয়বাদের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন যে নারী
.............................................................................................
ভারতে ডিম ডে মিল কর্মীদের ১৩ দফা দাবিতে বিক্ষোভ
.............................................................................................
অন্তঃসত্ত্বা বোনের মাথা কেটে মাসহ ভাই এর সেলফি!
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD