কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা: হানিফের ফাঁসি, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
29, October, 2026, 1:50:39:PM
নতুন বাজার ডেস্ক।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মামলার চার আসামিই পলাতক। রায়ে আসামিদের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় গুলিতে ছয়জন নিহতের ঘটনায় উসকানি, ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।